বরিশালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে যাত্রীবাহী বাসের চাপায় জাকির হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে সদর উপজেলার কাশীপুর ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল নয়টার দিকে ছয়মাইল এলাকায় বরিশালগামী একটি ব্যক্তিগত মোটরগাড়িকে একটি বাস সামনে থেকে চাপা দেয়। এতে গাড়িটির ছয়জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জাকির হোসেন মারা যান।