বরিশালে সড়ক সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কসহ বরিশালের অভ্যন্তরীণ ২৮ রুটের সড়ক সংস্কারের দাবি জানিয়েছে পরিবহন ও ট্রাক শ্রমিক ইউনিয়ন। ভঙ্গুর এসব সড়ক সংস্কারে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ২০ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস মালিক সমিতি, বিভাগীয় ট্রাক মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, কাল ১২ ডিসেম্বর বেলা ১১টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরে যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে। স্মারকলিপি দেওয়ার সাত দিনের মধ্যে সড়ক সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ২০ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।জেলা বাস মালিক সমিতির সহসভাপতি হাসান আলী শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।