বরিশালে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিবহন মালিক, চালক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা। গত সোমবার বেলা ১১টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেয় বরিশাল বাস মালিক সমিতি, পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি; বরিশাল ট্রাকশ্রমিক ইউনিয়ন, অটো-টেম্পোশ্রমিক ইউনিয়ন।বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্ব করেন।