বরিশালে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে স্ত্রী হত্যার দায়ে সুমন মুন্সী (২৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের ওই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত সুমন মুন্সী বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার তালুকদারচর গ্রামের আজিজ মুন্সীর ছেলে।
ট্রাইব্যুনালের পিপি ফয়জুল হক ফয়েজ বলেন, গত বছরের ২০ জুন সুমন মুন্সী তাঁর স্ত্রী রহিমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন রহিমার বাবা আনিচ হাওলাদার বাদী হয়ে সুমন মুন্সীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার পরপরই পুলিশ সুমন মুন্সীকে গ্রেপ্তার করে। পরে তিনি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি বলেন, যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করেন।