বরিশালে হামলায় ছাত্রলীগের নেতা গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র কর্মপরিষদের সহসভাপতি ছাত্রলীগের নেতা মঈন তুষারকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গত বুধবার রাতে নগরের কাশিপুর ফিশারি রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।এদিকে এ ঘটনায় নগরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। নথুল্লাবাদ, বিএম কলেজ ও ফিশারি রোড এলাকায় পুলিশ ও র‌্যাবের সদস্যদের মোতায়েন করা হয়েছে। বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।