বরিশালে ১১৬ মৃৎশিল্পীকে সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে প্রতিমা নির্মাণশিল্পের সঙ্গে সম্পৃক্ত ১১৬ জন মৃৎশিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা হিসেবে তাঁদের প্রত্যেককে নগদ অর্থ, উত্তরীয়, নতুন বস্ত্র ও অন্যান্য উপরণ দেওয়া হয়।
গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হলে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উদ্যাপন পরিষদের ব্যানারে ওই সম্মাননা দেওয়া হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কথাসাহিত্যিক আহম্মেদ মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জায়েদা শারমিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল, জেলা পূজা কমিটির সভাপতি রাখালচন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।