বরিশালে ৩৫ গুণী শিক্ষক সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ৩৫ গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় নগরের অশ্বিনীকুমার হলে এক অনুষ্ঠানে তাঁদের সম্মাননা দেয় বরিশাল সিটি করপোরেশন।
২০০৬ সাল পর্যন্ত সরকারি বিভিন্ন স্কুল ও কলেজ থেকে যেসব গুণী শিক্ষক অবসরে গিয়েছেন, তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। ধারাবাহিকভাবে এ সম্মাননার আয়োজন করবে সিটি করপোরেশন।
এবার সম্মাননা পাওয়া শিক্ষকেরা হলেন এম মোয়াজ্জেম হোসেন, মো. সামসুদ্দীন আহম্মেদ, রওশন আরা রহমান, মো. হানিফ, মতিউর রহমান, পদ্মসেন গুপ্ত, রাজিয়া বেগম, মো. সামসুদ্দীন খান, বদিউর রহমান, রাবেয়া খাতুন, মোকতার হোসাইন, সাইদুল ইসলাম, সুলতান আহমেদ, মোজাম্মেল হক, আজিজুর রহমান, মো. আবদুর রব, ইসহাক আলী খন্দকার, জাহান আরা বেগম, সাইদুর রহমান, আবদুল ওয়াহেদ, নূরুল হক, হাসিকনা চন্দ, ফজলুল হক, আইনুন নাহার বেগম, সৈয়দ শাহজাহান, আবদুল খালেক, সাইদুন্নেছা লায়লা, রওশন আরা, আবদুর রব, রাজিয়া বেগম, উম্মে বিলকিস, ফজলুল হক, এস এম আলী নেছার, শোভা সরকার ও মাহবুবুল আলম।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া শিক্ষকেরা বলেন, জীবনের শেষ বয়সে এসে এ ধরনের সম্মাননা তাঁদের বেঁচে থাকার জন্য প্রেরণা। শিক্ষকদের প্রতি সম্মানবোধ অনেকাংশে নষ্ট হয়ে গেছে। এখন শিক্ষকেরা কেবল অর্থ-বাণিজ্যের দিকে তাকিয়ে থাকেন। ফলে তাঁদের মর্যাদাহানি হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব।
মেয়র আহসান হাবিব কামাল বলেন, ‘শিক্ষক সমাজের দর্পণ। আমাদের অভিভাবক। শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা আজীবন ঋণী থাকে। পরিবারে জন্মগ্রহণ করলেও আমাদের একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষক। তাই শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন হলে জাতির মর্যাদাহানি ঘটে।
‘প্রণতি তোমায় জ্বেলেছো আলো লক্ষ প্রাণে...’ শিরোনামে এই সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সুশীল রঞ্জন হালদার। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু জিয়াউল হক, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগরের বিশিষ্ট নাগরিকেরা।