প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের ফলপট্টিতে ফলের দোকানে, চকবাজারে কাপড়ের দোকানে এবং বান্দ রোডে দুটি খাবারের দোকানে অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ফারজানা সিদ্দিকীর নেতৃত্বে মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়।সকালে ভ্রাম্যমাণ আদালত ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে ফরমালিন মেশানো ফল বিক্রির অভিযোগে বিক্রেতা মো. সুমন, মো. মনির, মো. তামিম ও আবদুল বারেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এ সময় ফরমালিন মেশানো বেশ কিছু ফল ধ্বংস করা হয়।