বরিশালের উন্নয়নে আট দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন স্থাপন, আধুনিক ইপিজেড প্রতিষ্ঠাসহ বরিশালের উন্নয়নে আট দফা দাবি তুলেছে জাতীয় পার্টি। জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে ওই দাবির সঙ্গে নগরবাসীকে একাত্মতা প্রকাশের আহ্বানও জানানো হয়। গতকাল সোমবার দুপুরে জেলা জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দাবি তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল বিভাগীয় শহর হলেও উন্নয়নে এখনো অনেক পিছিয়ে। বিভাগীয় সদর দপ্তরের সঙ্গে রাজধানীর যোগাযোগ ভালো না থাকায় উন্নয়নে পিছিয়ে রয়েছে বরিশাল।