বরিশালের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে গত ২১ মার্চ ১৪ দলের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল তথা দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করেছেন। গতকাল শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান (সরোয়ার) এ অভিযোগ করেন।বরিশাল জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সমেঞ্চলনে মজিবর রহমান দাবি করেন, ২১ মার্চ উদ্বোধন করা বরিশাল আধুনিক নৌবন্দর, বিশুদ্ধ পানি শোধনাগারসহ সব কাজ বিএনপি জোট সরকারের সময়ে করা। আওয়ামী লীগ সরকার শুধু তার উদ্বোধন করেছে। ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত জোট সরকার বরিশালে এক হাজার ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ করেছে। বরিশাল-ঢাকা রুটের বিমান চলাচলও চারদলীয় জোট সরকার চালু করেছে। কিন্তু আওয়ামী লীগ তা বন্ধ করে দিয়েছে।