বরিশালের খেয়াঘাটগুলোতে মাশুল আদায়ে 'ডাকাতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা পরিষদের অধীনে থাকা ২৩ খেয়াঘাটে মাশুল ‘ডাকাতি’ চলছে৷ নদী পারাপারের সময় যাত্র​ী ও মোটরসাইকেলচালকদের কাছ থেকে গত বছরের চেয়ে পাঁচ গুণ বেশি মাশুল আদায় করা হচ্ছে৷ এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা৷

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ইজারাদারদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে৷ চলতি বছরের মাশুলের হার নির্ধারণ করা হলেও চূড়ান্ত হয়নি৷ বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা করে ওই হার চূড়ান্ত করে তালিকা টাঙানোর ব্যবস্থা করা হবে৷ তখন যাত্রী হয়রা​িন বন্ধ হবে৷

জেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, পরিষদের অধীনে থাকা ২৩টি খেয়াঘাট চলতি ১৪২১ বঙ্গাব্দে ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল৷ এর মধ্যে ১৮টি ঘাটের দরপত্র জমা পড়ে৷ ওই ঘাটগুলো ১৮ জন ইজারাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে৷ ঘাটগুলোর মধ্যে সর্বোচ্চ ৬১ লাখ টাকায় বাবুগঞ্জ-মুলাদীর সংযোগস্থল মীরগঞ্জ ঘাট ইজারা দেওয়া হয়৷ অন্য ঘাটগুলো ২০ হাজার ২০০ থেকে ২০ লাখ ২০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়৷

ইজারা না হওয়া ঘাটগুলো হলো আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট, উজিরপুর উপজেলার শিকারপুর, মেহেন্দীগঞ্জ উপজেলার পোল তালতলী, চরলতা বাহেরচর ও ঘাটপাতারহাট৷ আগের বছরের ইজারাদার ও তাঁদের লোকজন পাঁচটি ঘাট চালাচ্ছেন৷

অনুসন্ধানে দেখা গেছে, সবগুলো ঘাটে জেলা পরিষদের গত বছরের নির্ধারিত মাশুলের চেয়ে পাঁচ গুণ বেশি মাশুল আদায় করা হয়৷ কোনো ঘাটে মাশুল আদায়ের কোনো সাইনবো​র্ড বা তালি​কা নেই৷ এবার মাশুল নির্ধারণের হার চূড়ান্তই করতে পারেনি জেলা পরিষদ৷

জেলা পরিষদের গত বছরের তালিকা অনুযায়ী, মীরগঞ্জ ঘাট পার হওয়ার মাশুল জনপ্রতি পাঁচ টাকা, ঘাটপাতারহাট তিন টাকা ও অন্য ঘাট পার হতে দুই টাকা লাগে৷ মোটরসাইকেলচালকসহ মীরগঞ্জ ঘাট পার হওয়ার মাশুল ১৫ টাকা৷ অন্য ঘাটে পাঁচ থেকে ১০ টাকা৷ কিন্তু কোনো ঘাটেই ওই হারে মাশুল নেওয়া হয় না৷

বাকেরগঞ্জ উপজেলার বগা-কাটাদিয়া ঘাট থেকে ​েমাটরসাইকেল নিয়ে পার হয়েছেন সোয়েব রহমান৷ তিনি অভিযোগ বলেন, ‘৪০ টাকা দিয়ে ​েমাটরসাইকে​​ল নিয়ে পার ​হতে হয়েছে৷’ অপর যাত্রী সোলায়মান হোসেন জানান, তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে পাঁচ টাকা৷ অথচ এই ঘাটে একজন যাত্রীর মাশুল দুই টাকা ও ​েমাটরসাইকেলসহ যাত্রী​র কাছ থেকে ১০ টাকা নেওয়ার কথা৷

জেলা পরিষদের কাগজে-কলমে এই ঘাটের ইজারাদার নির্মল মাঝি হলেও ঘাটটির দায়িত্বে আছেন ঠিকাদার মো. সুমন হালদার৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা জেলা পরিষদের নিয়ম মেনেই ভাড়া নেওয়ার চেষ্টা করি৷ কম যাত্রী নিয়ে মোটরসাইকেল পার করলে ২০-৩০ টাকা নেওয়া হয়৷’ ​

েমাটরসাইকেলচালক মিঠুন রায় বলেন, ‘খেয়াঘাটগুলোতে মাঝিরা যা চায় তা-ই দিতে হয়৷ কারণ কোনো খেয়াঘাটে ভাড়ার কোনো তালিকা দেওয়া নাই৷ গোমা খেয়াঘাটে ট্রলারে পার হলাম৷ ৫০ টাকা দিতে হয়েছে৷ বাকেরগঞ্জের ডিসিঘাট পার হলাম ৫০ টাকা দিয়ে৷’

বরিশালের কীর্তনখোলার বেলতলা খেয়া পারাপারে ৪০ টাকা দিয়েছেন আশিকুর রহমান৷ তিনি জানান, এই সড়ক দিয়ে প্রায়ই চরমোনাই পীরের বাড়িতে যান৷ প্রতিবারই ওই পরিমাণ টাকা দিয়ে পার হতে হয়৷