বরিশালের জেলখালে সেতুর দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের ঐতিহ্যবাহী জেলখালের কালভার্ট ভেঙে আবার সেতু নির্মাণের দাবিতে গতকাল বৃহস্পতিবার সমাবেশ হয়েছে। বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে নদী-খাল বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে সমাবেশ হয়। সমাবেশ শেষে সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।সমাবেশে বক্তব্য দেন বরিশাল বিভাগ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যসচিব মিজানুর রহমান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমুখ।