বরিশালের সেই পুকুর ভরাটে নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের ফকিরবাড়ি এলাকায় অবস্থিত প্রায় ৫০ শতাংশ জমির ওপর পুলিশ ক্লাব পুকুর ভরাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে পুকুরে স্থাপিত পাইলিংয়ের জন্য আংশিক পুঁতে রাখা গাছ তুলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।গত সোমবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর থেকে ‘পুকুর ভরাট কার্যক্রম বন্ধ’ করার ওই নির্দেশসহ একটি নোটিশ প্রদান করা হয়। একই সঙ্গে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি—বেলা ওই পুকুর রক্ষায় ইতিপূর্বে নেওয়া আদালতে মামলা ও নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বিবৃতি দিয়েছে।