বরিশালে'বিদ্রোহী প্রার্থী' মাহমুদুলকে হককে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ মাহমুদুল হক খানকে গত বৃহস্পতিবার যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে থেকে আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় মাহমুদুলের বিরুদ্ধে এই শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর উপস্থিতিতে জেলা ও মহানগর যুবলীগের অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে মাহমুদুল হক খানকে বহিষ্কার করা হয়। যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার  দায়ে  মাহমুদুল হক খানকে যুবলীগের বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়কের পদসহ সংগঠনের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে যুবলীগের যে নেতা-কর্মীরা মাহমুদুল হক খানের নির্বাচনে সহযোগিতা করবেন, তাঁদেরও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে মাহমুদুল হক খান বলেন, ‘আমি আওয়ামী আদর্শের একজন কর্মী। দলের কাছ থেকে কখনো কোনো সুবিধা নিইনি। তার পরও দল যদি আমাকে বহিষ্কার করে লুটেরাদের কাছে টেনে নেয়, তাহলে আমার আর কী করার আছে?’