বরুড়ায় পরিত্যক্ত সহস্রাধিক গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার ঘোষ্পা গ্রামে মাটির নিচ থেকে গতকাল রোববার সকালে ১ হাজার ৮০টি গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বরুড়া থানায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
ঘোষ্পা গ্রামের ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, গতকাল সকাল নয়টার দিকে গালিমপুর ইউনিয়নের ঘোষ্পা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম (৩৫) বর্গা নেওয়া জমিতে সবজিখেতের বেড়া দেওয়ার জন্য গর্ত করছিলেন। এ সময় তিনি প্রথমে তিনি একটি বুলেট দেখতে পান। এরপর আরও কিছু গুলি পান তিনি। পরে স্থানীয় এক ইউপি সদস্য বিষয়টি পুলিশকে জানান।
পরে পুলিশ গিয়ে বেলা ১১টায় আরও মাটি খুঁড়ে মোট ১ হাজার ৮০টি পরিত্যক্ত গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের। এগুলোর গায়ে পাকিস্তান ৬৪ লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, মহান মুক্তিযুদ্ধের সময় কেউ হয়তো গুলিগুলো সেখানে মাটিচাপা দিয়ে রেখেছিলেন।
তবে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ধারণা করা হচ্ছে, গুলিগুলো চায়না রাইফেলের। এগুলো একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের হবে। এর আগে ২০১০ সালে বরুড়া উপজেলার শিলমুড়ি গ্রাম থেকে প্রায় ১০হাজার গুলি উদ্ধার করা হয়েছিল।