বরুড়ার আগুনে পুড়েছে ১৬ দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা বাজারে আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা। গত মঙ্গলবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে ওই ঘটনা ঘটে। বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৭৫ হাজার টাকা অনুদান দেন। বরুড়া থানার ওসি এম বদিউজ্জামান জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বরুড়া, হাজীগঞ্জ ও শাহরাস্তির দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে ক্রোকারিজ, মুদি, ওষুধ, কাপড়, ডিপার্টমেন্টাল স্টোরসহ ১৬টি দোকান আগুনে পুড়ে যায়। গতকাল বুধবার সকাল নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কবির উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।