বরুড়ার নবগঠিত দুই ইউপির নির্বাচনী তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার নবগঠিত শাকপুর ও ভাউকসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১৫ অক্টোবর ওই নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। গতকাল শনিবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান প্রথম আলোকে জানান, সীমানা নিয়ে বিরোধ ও নতুন ইউনিয়নে গ্রাম অন্তর্ভুক্তি নিয়ে আইনি জটিলতা ছিল। জটিলতা কাটানোর পর নির্বাচন কমিশন নবগঠিত দুই ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করে। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ ও ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৫ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে।