বরুড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল শিক্ষার্থীদের মধ্যে মুখস্থনির্ভর পাঠাভ্যাস গড়ে উঠছে। না বুঝে মুখস্থ করার মধ্য দিয়ে সাময়িকভাবে পার পাওয়া যায়। কিন্তু কর্মময় জীবনে মুখস্থ বিদ্যা কোনো কাজেই লাগে না। তাই মুখস্থনির্ভরতা পরিহার করে বুঝে পড়াশোনা করতে হবে।গতকাল শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার রামমোহন তমিজিয়া উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠান হয়। বিকেল তিনটায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবুল বাসারের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশীদ, শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব মন্মথ রঞ্জন বাড়ৈ, কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ পদ রায় চৌধুরী।