বরুড়ায় মাজারের টাকা তোলা নিয়ে খাদেম খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার আদিনামুড়া মাজারের টাকা তোলা নিয়ে গত রোববার সন্ধ্যায় সুমন খন্দকার (৩৫) নামের এক খাদেম খুন হয়েছেন। তাঁর বাড়ি বরুড়ার দরগাহনামা গ্রামে। এ ব্যাপারে স্ত্রী রহিমা বেগম সুমনের চাচা মুরাদ খন্দকার ও অন্য চাচার তিন ছেলের বিরুদ্ধে বরুড়া থানায় হত্যা মামলা করেছেন। মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আদিনামুড়া মাজারের খাদেমের দায়িত্ব পালন করতেন সুমন ও তাঁর চাচা মুরাদ খন্দকারের পরিবারের সদস্যরা। মাজারের টাকা তোলা ও আধিপত্য নিয়ে মুরাদ ও অন্য চাচার ছেলেদের সঙ্গে সুমনের বিরোধ চলছিল। রোববার সন্ধ্যা সাতটার দিকে মুরাদ ও তাঁর তিন ভাতিজা মাজহারুল খন্দকার, আজহারুল খন্দকার ও আতিকুল খন্দকার দা, ছেনি নিয়ে সুমনের বাড়িতে হামলা চালান। বাধা দিতে গেলে সুমনকে কুপিয়ে জখম করেন তাঁরা। উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ‘মাজারের টাকা তোলা ও আধিপত্য নিয়ে সুমনের সঙ্গে তাঁর চাচা ও আরেক চাচার তিন ছেলের বিরোধ চলছিল। এর জের ধরে সুমন খুন হয়েছেন বলে জানা গেছে।