বরুড়ায় যুবদল নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়ার (৩৫) লাশ গত বুধবার রাতে স্থানীয় দীঘিরপাড়ে তালগাছের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই আবদুল মালেক অজ্ঞাতনামা কয়েক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।নিহতের পরিবার জানায়, ৯ নম্বর ওয়ার্ডের দেওড়া এলাকার বাসিন্দা কদম আলীর ছেলে মোহন মিয়াকে বুধবার রাত ১০টার দিকে কে বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাত সাড়ে ১১টার দিকে একই এলাকার মজিবুল হক পরিবারটিকে মুঠোফোনে দীঘিরপাড়ে তালগাছের নিচে যুবদলের নেতার লাশ পড়ে আছে বলে জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মোহনকে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে।