বরেন্দ্র অঞ্চলে পানির ব্যবহার নিশ্চিতে চাষে বৈচিত্র্য আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেন্দ্র অঞ্চলে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ফসল চাষে বৈচিত্র্য আনার তাগিদ দিয়েছেন গবেষক ও বিশেষজ্ঞরা। সেই সঙ্গে এই অঞ্চলে সেচসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দিয়েছেন তাঁরা। গতকাল রোববার রাজশাহীতে ‘প্রথম বরেন্দ্র অ্যাগ্রো-ইকো ইনোভেশন রিসার্চ প্ল্যাটফর্ম কনফারেন্সে’ বক্তারা এই তাগিদ দেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) তাদের সম্মেলন কক্ষে গতকাল দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। এতে সরকারের কৃষিসংক্রান্ত বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও প্রকৌশলীরা অংশ নেন।
সম্মেলনে বক্তারা বলেন, বরেন্দ্র এলাকায় অপরিকল্পিত সেচযন্ত্র ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়ছে। এই প্রক্রিয়া চলতে থাকলে উত্তরাঞ্চল শিগগির মরুকরণের দিকে এগিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন গবেষকেরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল ইসলাম।