বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো

এলাকা বাড়িয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৭-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান।

খসড়া আইনটিতে উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পর্ষদের বিধান রাখা হয়েছে। কৃষিমন্ত্রীর নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সংশ্লিষ্ট এলাকার সাংসদেরাও থাকবেন। আগে রাজশাহী বিভাগের জেলাগুলো বরেন্দ্র এলাকার অন্তর্ভুক্ত ছিল। নতুন খসড়া আইন অনুযায়ী রংপুর বিভাগের সব জেলাও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া প্রতিবছরের ১২ ডিসেম্বরকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো

সম্প্রতি পিপলস অ্যান্ড পলিটিকস নামের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের তৃতীয় সৎ ও পরিচ্ছন্ন সরকারপ্রধান। তিনি বিশ্বের চতুর্থ কর্মঠ সরকারপ্রধান। এই বিষয়ে আজ মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ ছাড়া যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।