বর্গাচাষিদের ওপর হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামে জমির মালিক ও তাঁদের লাঠিয়াল বাহিনীর অতর্কিত হামলায় একজন বর্গাচাষি নিহত ও অন্তত ১৯ জন জখম হয়েছেন। হামলাকারীরা এ সময় বর্গাচাষিদের পানের বরজে আগুন ধরিয়ে দেয়। গত বুধবার এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিহত বর্গাচাষির নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন গতকাল বৃহস্পতিবার অবস্থায় মারা যান। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।আহত বর্গাচাষিদের অভিযোগ, পুলিশের দায়িত্বহীনতার কারণে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন মিয়াকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছেন। পুলিশ সুপার জানান, তদন্তে পুলিশের কোনো গাফিলতির অভিযোগ পাওয়া গেলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হামলার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছ ফকির জানান, অনেক দিনের বিরোধের জের ধরে এ হামলা হয়েছে।