প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় আট দফা দাবিতে গতকাল সোমবার পৌর কাউন্সিলররা পৌরসভা বর্জন ও কলমবিরতি পালন করেন। কাউন্সিলরদের ভাতা বৈষম্যমূলকভাবে নির্ধারণ করা হয়েছে এবং তা অসম্মানজনক বলে তাঁরা এর প্রতিবাদ জানান। এ সময় কাউন্সিলর মো. ময়েসউদ্দিন, মো. শহিদুল ইসলাম, মো. ইমান আলী, আবুল হোসেন, মোহিত কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন। বনপাড়ার মেয়র কে এম জাকির হোসেন ও পৌরসচিব রেজাউল করিম কাউন্সিলরদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।