প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পািন লিমিটেডের (কাফকো) সিবিএ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এক পক্ষ। আজ শনিবার এ নির্বাচন হবে। গতকাল শুক্রবার বিকেলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে প্রতিদ্বন্দ্বী মো. আবু তাহের-মোহাম্মদ মহসিন পরিষদ।
এ বিষয়ে এক পক্ষের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ‘একটি পক্ষকে জেতানোর ষড়যন্ত্র চলছে, তাই আমরা এ নির্বাচনে নেই।’
তবে, আরেক পক্ষের সভাপতি প্রার্থী আবু হায়দার মো. ওসমান গণি বলেন, ‘নির্বাচনে হারার ভয়ে তারা এমনটি করছে। ভোটাররা আমাদের পক্ষে আছেন।’
কাফকো নির্বাচন উপপরিষদের চেয়ারম্যান ওয়ায়েজ হোসেন ভুঁইয়া গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন করার ব্যাপারে আদালত রায় দিয়েছেন, তাই যথাসময়ে নির্বাচন হবে। আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি।’