ঈদুল আজহার দিনে রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। এ জন্য সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিলসহ বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।গত বৃহস্পতিবার ডিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য অপসারণের পর পানি দিয়ে পরিষ্কারের লক্ষ্যে ডিসিসির পানির গাড়ির পাশাপাশি ঢাকা ওয়াসা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে মোট এক ডজন পানিবাহী গাড়ি ঈদের দিন সকাল থেকেই নিয়োজিত থাকবে। ঈদের দিন বেলা দুইটায় নয়াবাজার হাট পরিষ্কার করার মধ্য দিয়ে এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে।ডিসিসি বলেছে, ঈদের দিন থেকে জবাই করা কোরবানির পশুর বর্জ্য তাৎক্ষণিকভাবে সরানো ও কোরবানির পশুর হাট দ্রুত পরিষ্কারের জন্য অতিরিক্ত ৮২০ জন পরিচ্ছন্নতাকর্মী, অতিরিক্ত ১৩৭টি ট্রাক এবং ঈদের আগের রাতে আরও ১৩টি ট্রাক কাজ করবে। এ ছাড়া বর্জ্য তোলা, সরানো ও রাস্তা ধোয়ার জন্য আরও গাড়ি ও সরঞ্জাম থাকবে। ১৪ সদস্যের একটি কমিটি বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করবে।মহানগরের বর্জ্য সরাতে সাহায্য পেতে কন্ট্রোল রুমের ৯৫৫৬০১৪, ৯০০৪৭৩৪ এবং ৯৮৬১৩৯৩ নম্বরে ফোন করে সাহায্য নেওয়া যাবে। আর কোরবানির পশুর বর্জ্য ডিসিসির নির্ধারিত ডাস্টবিনে না ফেলতে পারলে নির্দিষ্ট এলাকার ভ্যান সেবার সাহায্য নিতে বলেছে ডিসিসি। এ জন্য ১০টি অঞ্চলে রাজধানীকে ভাগ করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের নির্দিষ্ট মুঠোফোনে যোগাযোগ করলে সহায়তা পাওয়া যাবে বলে ডিসিসি জানিয়েছে। অঞ্চল-১ (সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও জুরাইন) মুঠোফোন: ০১৯১১৭০৯৮৭৮, ০১৭১২২৯৩১৮৬; অঞ্চল-২ (নয়াবাজার, সিদ্দিকবাজার, লক্ষ্মীবাজার ও সূত্রাপুর); ০১৭১১৫৭৭৪৭৪, ০১৭১২৫৯২১২৬; অঞ্চল-৩ (লালবাগ, হাজারীবাগ, আজিমপুর, জিগাতলা): ০১৭১২৫৮৪০৮৬; অঞ্চল-৪ (খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর, মালিবাগ): ০১৯৩৭৬৯১৬৩৯; অঞ্চল-৫ (ধানমন্ডি, গ্রিনরোড, নিউমার্কেট, মগবাজার): ০১৫৫২৩৮৯৬৭১; অঞ্চল-৬ (কাওরান বাজার, ফার্মগেট, মণিপুরিপাড়া): ০১৫৫২৩০৫৬৪৬, ০১৭১১৩১৩২৮৯; অঞ্চল-৭ (শেওড়াপাড়া, রোকেয়া সরণি, কল্যাণপুর, দারুস সালাম): ০১৯২৩১১৩৬৩৬; অঞ্চল-৮ (মিরপুর স্টেডিয়াম এলাকা, পল্লবী, মিরপুর-১৪): ০১৯১৮৫২১২০৯; অঞ্চল-৯ (গুলশান, বনানী বাড্ডা, নর্দা কুড়িল, জোয়ারসাহারা, নাখালপাড়া): ০১৭১১৩১৩২৮৯ এবং অঞ্চল-১০ (উত্তরা, আজমপুর, আবদুল্লাহপুর): ০১৭১৭১০২০২৫। বিজ্ঞপ্তি।