বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি করার লক্ষ্যে গতকাল রোববার মৌলভীবাজারে কম্পোস্ট প্লান্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভার নিজস্ব মালিকানাধীন জগন্নাথপুর মৌজায় প্রায় তিন একর ভূমির ওপর এই প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন। স্যানিটেশন, হাইজিন অ্যাডুকেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই ইন বাংলাদেশ (জিওবি-ইউনিসেফ) আরবান প্রকল্পের আওতায় এ প্রকল্প বাস্তবায়িত হবে।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেওয়া-বি প্রকল্পের উপপরিচালক মো. ওয়ালিউল্লাহ, ইউনিসেফের আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. শফিকুল আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসাইন খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরান পাশা প্রমুখ।