বর্জ্য নির্গমন নিয়ে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণাজনিত জৈব-বর্জ্যের নির্গমন ব্যবস্থাপনা বিষয়ে বৃহস্পতিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাকৃবির ‘প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগার’-এ অনুষ্ঠিত সভায় জৈব-বর্জ্য নির্গমনসংক্রান্ত জটিলতা এবং যথাযথ নির্গমনব্যবস্থার উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় মো. নজরুল ইসলাম, মো. গোলাম শাহী আলম, মো. মঞ্জুরুল আলম, এমদাদুল হক চৌধুরী, এম এ এম ইয়াহিয়া খন্দকার প্রমুখ অংশ নেন। বক্তারা জৈব-বর্জ্যকে স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে চিহ্নিত করে বলেন, এ ব্যাপারে ক্যাম্পাসে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি পর্যবেক্ষণ পর্ষদের মাধ্যমে অপসারণ ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে। উপাচার্য এম এ সাত্তার মণ্ডল এ ব্যাপারে আইসিডিডিআরবির বায়ো-সেফটি ও বর্জ্য অপসারণ ব্যবস্থাপনার মডেলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ওপরও গুরুত্বারোপ করেন।