বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবেন বস্তিবাসী নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা কার্যক্রমে বস্তিবাসী নারীদের সম্পৃক্ত করেছে। এই কার্যক্রম পরিচালনার জন্য তাঁদের ১০টি ভ্যানগাড়ি দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন এ উপলক্ষে গতকাল শনিবার সকালে নগরের জিইসি মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করে। মেয়র মোহাম্মদ মন্জুর আলম এই কার্যক্রমের জন্য নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. জাফর আলম, জেলা সিভিল সার্জন সরফরাজ খান, স্থপতি জেরিনা হোসেন, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার প্রমুখ।