বর্জ্যের দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে ধলেশ্বরী নদীর পাশে প্রায় ১৯৯ একর জমিতে গড়ে উঠেছে চামড়া শিল্পনগর। ট্যানারির বর্জ্য সঠিকভাবে পরিশোধন না করে ফেলা হচ্ছে পাশের ধলেশ্বরী নদীতে। অনেকটা বুড়িগঙ্গার মতোই দূষণের শিকার হচ্ছে নদীটি। চামড়া শিল্পনগরের বেশির ভাগ সড়কই ভাঙাচোরা। সরবরাহ লাইনের ম্যানহোল উপচে বর্জ্য ছড়িয়ে পড়ছে চারপাশে। বর্জ্যে সয়লাব থাকায় সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিগুলো গত সপ্তাহে ক্যামেরাবন্দী করা হয়েছে।

দেখে বোঝার উপায় নেই সড়কগুলো নতুন।
দেখে বোঝার উপায় নেই সড়কগুলো নতুন।
উপচে পড়ছে ট্যানারি বিষাক্ত তরল বর্জ্য।
উপচে পড়ছে ট্যানারি বিষাক্ত তরল বর্জ্য।
ক্ষতিকর তরলে তলিয়ে গেছে সড়ক। সৃষ্টি হয়েছে খানাখন্দ। যান চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
ক্ষতিকর তরলে তলিয়ে গেছে সড়ক। সৃষ্টি হয়েছে খানাখন্দ। যান চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
শিল্পনগরের এখানে–সেখানে বর্জ্যের স্তূপ।
শিল্পনগরের এখানে–সেখানে বর্জ্যের স্তূপ।
গোটা এলাকাই ভাগাড়ে পরিণত হতে চলেছে।
গোটা এলাকাই ভাগাড়ে পরিণত হতে চলেছে।