বর্ডার গার্ডের পতাকা উঠবে ২৩ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৩ জানুয়ারি থেকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর নাম বদলে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নতুন নামের এ বাহিনীর পতাকা উত্তোলন করবেন। এ উপলক্ষে বিডিআরের সদর দপ্তর পিলখানায় ব্যাপক নিরাপত্তা-প্রস্তুতি নেওয়া হয়েছে। বিডিআরের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে বিডিআরের নাম ও লোগো বদলে যাবে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নামে বাহিনীর সব স্থাপনা ও অঙ্গপ্রতিষ্ঠানগুলোর নামকরণ হবে। তাঁরা জানান, বিডিআর বিদ্রোহের পর এই প্রথম প্রধানমন্ত্রী পিলখানায় আসবেন। এ কারণে পুরো পিলখানায় ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত বছর ৮ ডিসেম্বর ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০’ জাতীয় সংসদে পাস হয়। গত ২৬ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।