বর্ডার গার্ডের ১৩১ জেসিওর পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩১ জন জুনিয়র কমিশন অফিসারকে (জেসিও) পদোন্নতি দেওয়া হয়েছে। বিডিআর বিদ্রোহের পর এই প্রথম এ ধরনের কর্মকর্তারা পদোন্নতি পেলেন। এ মাসের মধ্যে আরও প্রায় এক হাজার সদস্য পদোন্নতি পাবেন বলে জানা গেছে। জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেন, বিডিআর বিদ্রোহে কারা জড়িত, তা নিশ্চিত হওয়ার জন্য এত দিন পদোন্নতি বন্ধ ছিল। এখন সে জট খুলে গেছে। এখন বাহিনীর সদস্যদের পদোন্নতি দেওয়া হচ্ছে। এটা অব্যাহত থাকবে।