বর্ণ লিখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বর্ণ লিখন প্রতিযোগিতা। নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুশিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে কারক নাট্য সম্প্রদায়-ঢাকা। ‘এসো রক্তেজেতা বর্ণমালা সুন্দর করে লিখি’ শিরোনামে প্রতিযোগিতায় প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিশুরা অংশ নেয়। পরে তিনটি বিভাগে বিজয়ী নয়জনকে বই পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে বই তুলে দেন প্রবীণ সংগঠক ইউসুফ হোসেন কালু।