বর্ণ শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন ও একুশের চেতনাকে সুসংহত করার লক্ষ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে গতকাল বর্ণ মিছিল শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় ক্যাম্পাসে ‘বর্ণ মিছিল এবং ভাষা অভিযাত্রা শিরোনামে’ শোভাযাত্রা বের করা হয়। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ওয়াদুদ সাদমান। বক্তব্য দেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক উমর ফারুক প্রমুখ।