প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে দলিত পরিষদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ সেবাশ্রম চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের সভাপতি যোগেন রবি দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মতিয়ার রহমান, দলিত পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ রবি দাস, সদস্য কমল রবি দাস ও অনিতা রানী দাস।