প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ২৫ ফেব্রুয়ারি বর্ণমালা উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের বর্ণমালা উৎসব হবে জেলা শহরের পুলিশ কেজি স্কুলে। দিনব্যাপী এই উৎসবে বাংলা বর্ণ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা যাচাই, বর্ণ নিয়ে খেলা, শব্দ গঠন, শুদ্ধ উচ্চারণ, কুইজ প্রতিযোগিতা থাকছে। বর্ণমালা উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোর নোয়াখালী কার্যালয়ে বন্ধুসভার সদস্যরা বৈঠক করেন। বন্ধুসভার সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উৎসব আয়োজনে একাধিক উপকমিটি গঠন করা হয়।