বর্ণমেলায় এবার বর্ণদৌড়, চলছে নিবন্ধন

২১ ফেব্রুয়ারি ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে হবে বর্ণমেলা। দিনব্যাপী উৎসবে থাকবে বর্ণ নিয়ে বর্ণিল আয়োজন। এবার ঢাকার বর্ণমেলায় শিশুদের জন্য থাকছে মজার এক নতুন আয়োজন—অনূর্ধ্ব ৫ বছরের শিশুদের বর্ণদৌড় প্রতিযোগিতা। বয়সভিত্তিক চারটি ভাগে এ প্রতিযোগিতা হবে। ১ বছরের কম বয়সীদের জন্য থাকছে হামাগুড়ি প্রতিযোগিতা। ১ থেকে ২ বছর বয়সীদের জন্য ‘ওয়াকার দৌড়’। প্রতিযোগিতার অন্য দুটি বিভাগে অংশ নিতে পারবে ২ থেকে ৩ বছর এবং ৩ থেকে ৫ বছর বয়সীরা। এ প্রতিযোগিতার বিজয়ী হবে সবাই। অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করা যাচ্ছে এখানে: <https://goo.gl/forms/YaMuE0 pyw6 BL3 Deo2 >। ঢাকায় বর্ণমেলার আসন বসবে রেসিডেনসিয়াল মডেল কলেজে। বর্ণমেলা চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর বর্ণদৌড় প্রতিযোগিতা শুরু হবে বেলা ২টা ৩০ মিনিট থেকে।
সময় ও বিভাগ:
০ থেকে ১ বছর (হামাগুড়ি প্রতিযোগিতা): বিকেল ৪টা ৩০ মিনিট
১ থেকে ২ বছর (ওয়াকার দৌড় প্রতিযোগিতা): বেলা ৩টা ৪৫ মিনিট
২ থেকে ৩ বছর (বর্ণদৌড় প্রতিযোগিতা): বেলা ৩টা ১৫ মিনিট
৩ থেকে ৫ বছর (বর্ণদৌড় প্রতিযোগিতা): বেলা ২টা ৩০ মিনিট
নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে চূড়ান্ত নিবন্ধন করে দৌড়ের জার্সি ও টোকেন সংগ্রহ করতে হবে।
অভিভাবকদের অবগতির জন্য
* অংশগ্রহণের জন্য আগে থেকে অনলাইনে নিবন্ধন করতে হবে। আসনসংখ্যা সীমিত হওয়ায় যারা আগে নিবন্ধন করবে, তারাই বর্ণদৌড়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।
* প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীর অভিভাবকদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে চূড়ান্ত নিবন্ধন করে দৌড়ের জার্সি ও টোকেন সংগ্রহ করতে হবে। প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় উপকরণ বর্ণমেলা থেকে সরবরাহ করা হবে।
* মাঠে চূড়ান্ত নিবন্ধনের সময় শিশুর বয়স প্রমাণের জন্য যেকোনো প্রমাণপত্র দেখাতে হবে (প্রিন্ট কপি বা মোবাইল ফোনে)। জন্মসনদ, টিকার নিবন্ধন, স্কুলের পরিচয়পত্র যেকোনো কিছু হতে পারে।
* অংশগ্রহণ, পুরস্কার বা জার্সির জন্য কোনো ফি লাগবে না।
বর্ণমেলার বিস্তারিত: আসছে বর্ণমেলা!