বর্ণময় জীবনের ভিডিও বাছাই শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর আয়োজনে ভিডিওচিত্র তৈরির প্রতিযোগিতা ‘বর্ণময় জীবনে’র ভিডিও বাছাই শেষ হয়েছে। ২০ জুন প্রথম আলোর ভিডিও চ্যানেলে বাছাই করা ভিডিওগুলো তোলা হবে।
গত এপ্রিলে ভিডিওচিত্র তৈরির এ প্রতিযোগিতা আহ্বান করে প্রথম আলো। ৩০ মে ছিল ভিডিওচিত্র জমা দেওয়ার শেষ দিন। প্রতিযোগিতা সংশ্লিষ্টদের তথ্যমতে, জমা হওয়া ভিডিওচিত্র থেকে ইতিমধ্যে বাছাই শেষ হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ১০ জুন ইউটিউবে তোলার কথা থাকলেও কারিগরি কারণে সেসব ভিডিও ইউটিউবে (www.youtube.com/ProthomAlo) তোলা হবে ২০ জুন। ৩১ জুলাই পর্যন্ত ভিডিওগুলো কতজন দর্শক দেখেছেন, লাইক দিয়েছেন এবং মন্তব্য করেছেন, তার ওপর ভিত্তি করে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে।
ঘোষণা অনুযায়ী তিনজনকে পুরস্কৃত করা হবে। প্রথম বিজয়ী পাবেন ২০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ১৫ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ী ১০ হাজার টাকা।