বর্ণলিখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সদর উপজেলার লামচরি গ্রামে দার্শনিক আরজ আলী মাতুব্বরের প্রতিষ্ঠিত আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে কারক স্বজন নামে একটি সংগঠন। সংশ্লিষ্টরা জানান, প্রতিযোগিতায় শূন্য থেকে নার্সারি শ্রেণি পর্যন্ত শিশুদের মধ্যে স্বরবর্ণ আর প্রথম থেকে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীদের মধ্যে ব্যঞ্জনবর্ণ লেখার প্রতিযোগিতা হয়।