বর্ণাঢ্য আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপুল উৎসাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০০৭ সালের ২৮ মে সাতটি বিভাগে ৩০০ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়। বর্তমানে ১৭ বিভাগে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী ও ১৫৬ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|