বর্ণাঢ্য আয়োজনে উল্লাপাড়ায় ঘোল উৎসব উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশন চত্বরে গতকাল শুক্রবার সকালে ঐতিহ্যবাহী ঘোল উৎসব উদ্যাপন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও সিরাজগঞ্জের প্রভাতি সংঘ এই উৎসবের আয়োজন করে।উৎসবের উদ্বোধন করেন ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল আজিজ সরকার। সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত উৎসব চলাকালে বক্তব্য দেন মো. আলাউদ্দীন আলী, মো. জাহাঙ্গীর আলম, জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ। ঘণ্টাব্যাপী আয়োজনে চিড়া, মুড়কি ও ঘোল দিয়ে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়। এ ছাড়া উৎসব উপলক্ষে সবাই বাড়ির জন্য ঘোল কিনে নিয়ে যান। স্থানীয় সাদেক আলী ও আবদুল মালেকের দোকানে ৪০ মণ ঘোল বিক্রি হয়।