বর্ণাঢ্য আয়োজনে মেরিল নাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে গত শুক্রবার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘মেরিল নাইট-২০১০’ অনুষ্ঠান। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মেরিল পণ্যের একটি কার্যক্রমের বিজয়ী বিক্রেতাদের পুরস্কৃত করা হয়।গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলা মেরিল শীত উপহার কার্যক্রমে লক্ষ্যমাত্রা অর্জনকারী বিক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৩৭৬ জন এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে নেপাল ও কক্সবাজার ভ্রমণের জন্য দুজনকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বিক্রেতাদের অভিনন্দন জানান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক অপারেশনস মো. মাহমুদুল হক, উপমহাব্যবস্থাপক বিক্রয় মোহাম্মদ তারেক, জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ ইকবাল করিম, হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ প্রমুখ। বিজ্ঞপ্তি।