বর্তমান আইনে ভূমি বিরোধ নিষ্পত্তি সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে পাস হওয়া ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। গতকাল রোববার কমিশনের সপ্তম বৈঠক শেষে খাগড়াছড়ি সার্কিট হাউসে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এ আহ্বান আরও ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে কমিশন আগামী ১২ মে খাগড়াছড়ি টাউন হলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও হেডম্যানদের সঙ্গে আরও বড় আকারে বৈঠক করবে। এসব বৈঠকে দরখাস্তের আহ্বান ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নেওয়া হবে। তিনি এ পর্যন্ত খাগড়াছড়িতে ১০৯টি দরখাস্ত জমা পড়ার কথা জানান। তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীদের কাছে কমিশন আগ্রহ সৃষ্টি ও আস্থা অর্জনে সক্ষম হবে।’গতকালের বৈঠকে আঞ্চলিক পরিষদের প্রতিনিধি ও মং সার্কেলের চিফ সাচিং প্রু চৌধুরী যোগ দেননি। বৈঠকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।