বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম সন্ত্রাসমুক্ত বিশ্ব প্রতিষ্ঠায় ব্রতী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘ট্রি অব পিস অ্যান্ড ইউনিটি’র নামফলক উন্মোচন করেন জাতিসংঘের উপমহাসচিব ইয়ান এলিয়েশন ও আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘ট্রি অব পিস অ্যান্ড ইউনিটি’র নামফলক উন্মোচন করেন জাতিসংঘের উপমহাসচিব ইয়ান এলিয়েশন ও আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী ও জাতিসংঘের উপমহাসচিব ইয়ান এলিয়েশন গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে ‘ট্রি অব পিস অ্যান্ড ইউনিটি’র নামফলক উন্মোচন করেছেন।
জাতিসংঘের ৪৬টি দেশের স্থায়ী মিশনপ্রধানদের আমন্ত্রণে সাবের হোসেন চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে এই অনুষ্ঠানে যোগ দেন। এতে আইপিইউর সভাপতি ও জাতিসংঘের উপমহাসচিব বক্তব্য দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জাতিসংঘের ৭০তম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবের হোসেন চৌধুরী বলেন, জাতিসংঘ সনদের শুরুই হচ্ছে ‘উই দ্য পিপলস’।
সাবের হোসেন চৌধুরী ‘ট্রি অব পিস অ্যান্ড ইউনিটি’কে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও শান্তির প্রতীক বলে উল্লেখ করে বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে সন্ত্রাস ও সহিংসতামুক্ত বিশ্ব প্রতিষ্ঠায় ব্রতী হবে।
বিভিন্ন দেশের কূটনীতিক এবং চতুর্থ বিশ্ব স্পিকার সম্মেলনে যোগ দিতে আসা স্পিকাররা এ সময় উপস্থিত ছিলেন। এরপর আইপিইউর সভাপতি সাবের হোসেন চৌধুরী বেলারুশ, বুরুন্ডি ও মালদ্বীপের স্পিকারদের সঙ্গে পৃথক বৈঠক করেন।