বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুরবাজারে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার রাতে এ সংঘর্ষে উভয় পক্ষে নারীসহ ২৫ জন আহত এবং দুটি দোকানে অগ্নিসংযোগসহ ২১টি দোকানে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিহির কান্তি দাশ মঞ্জু ও সাবেক চেয়ারম্যান শামসুর নূর আহমদ আজাদের সমর্থকদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় সামান্য কথা-কাটাকাটি নিয়ে সংঘর্ষ বাধে। এর পরই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে বর্তমান চেয়ারম্যান মিহির কান্তি দাশ মঞ্জু ক্ষতির পরিমাণ ৭০ থেকে ৮০ লাখ টাকা হবে বলে দাবি করেছেন।