প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিন্টুকে আওয়ামী লীগ থেকে আবারও মেয়র পদে মনোনয়ন দেওয়া হলে এই পৌরসভার ওয়ার্ড কমিটিগুলো পদত্যাগের হুমকি দিয়েছে। লালমনিরহাট পৌরসভায় নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সম্পাদকসহ সব সদস্য এই পদত্যাগের হুমকি দিয়েছেন।
গতকাল মঙ্গলবার লালমনিরহাট শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব ওয়ার্ড কমিটির নেতা-কর্মী-সমর্থকদের ব্যানারে বর্তমান মেয়র রিয়াজুল ইসলামকে মেয়র পদে আবারও যাতে মনোনয়ন না দেওয়া হয়, সেই দাবি নিয়ে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের রেলস্টেশন, বড় মসজিদ, বিডিআর হাট ও মিশন মোড় চত্বর হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।