বর্তমান প্রধানমন্ত্রীর চোখেও অচিরেই অশ্রু দেখা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চোখে অশ্রু দেখেছি। বর্তমান প্রধানমন্ত্রীর চোখেও হয়তো অচিরেই আমরা অশ্রু দেখব। আল্লাহ তায়ালার বিধান হচ্ছে—যে ষড়যন্ত্র করে, তাকে সেই ষড়যন্ত্রে পড়তে হয়।’ কথাগুলো ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে মুফতি আমিনী বলেন, ‘খালেদা জিয়াকে ৪০ বছরের আবাসস্থল এবং সরকারের দেওয়া বৈধ বাড়ি থেকে উচ্ছেদ করে দেশবাসীর অন্তরে যে আঘাত দেওয়া হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী এর করুণ পরিণত অচিরেই দেখতে পাবেন।’আমিনী বলেন, ‘দেশে প্রতিহিংসার রাজনীতি যেভাবে লালিত-পালিত হচ্ছে, তা অত্যন্ত ভয়াবহ। খালেদা জিয়ার লাখ লাখ কর্মী-সমর্থককে এই প্রতিহিংসার রাজনীতির দিকে ঠেলে দিয়ে বর্তমান সরকারের কোনো লাভ হবে ভাবার কারণ নেই।’