বর্তমান মন্ত্রীদের ডিএনএ টেস্ট করা দরকার: গয়েশ্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের সুশীল সমাজ উদ্বিগ্ন হলেও আমাদের মন্ত্রীদের মনোভাব ভিন্ন। তাঁরা বলছেন, ওই বাঁধ হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। মন্ত্রীদের ডিএনএ টেস্ট করে দেখা দরকার তাঁরা বাংলাদেশের মন্ত্রিত্ব করেন, নাকি ভারতের।’ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল বুধবার জিনজিরা এলাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে আয়োজিত রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে এ কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রচলিত আইনেই এ বিচার করা যেত।দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আহসান উল্লাহ চৌধুরী, বিএনপির নেতা মোজাদ্দেদ আলী, ওমর শাহনেওয়াজ প্রমুখ।