বর্তমান সরকার দেশে জঙ্গি শাসন কায়েম করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের দেশে জঙ্গি শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছে চরমোনাইপীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।গতকাল শুক্রবার বিকেলে পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন। তিনি বলেন, ‘বর্তমান সরকার ১৪৪ ধারা জারি করে মানুষের কথা বলার মৌলিক অধিকার হরণ করেছে। এভাবে দেশ চলতে পারে না।’সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ার চক্রান্ত বন্ধের দাবি ও পরিবহনের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়। সভাপতির বক্তব্যে এ টি এম হেমায়েত উদ্দিন ২৬ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান আরেফী, মনিরুল ইসলাম, এ টি এম জাকারিয়া, আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ বক্তব্য দেন।সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ: জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেট থেকে আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। মিছিলটি দৈনিক বাংলা, ফকিরেরপুল, নয়াপল্টন হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।দেশকে ধর্মহীন করার চক্রান্ত ও সমাবেশে ১৪৪ ধারা জারির প্রতিবাদে তারা বিক্ষোভ গণমিছিল কর্মসূচি আহ্বান করে। মিছিল শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব আলমগীর মজুমদার বলেন, ’৭২-এর সংবিধানে ফেরার নামে দেশকে ধর্মহীন করার চক্রান্ত বন্ধ করতে হবে। এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দিন রব্বানী, যুগ্ম মহাসচিব খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় নেতা মমতাজ চৌধুরী, আবদুল মোমিন নাছির, মহানগর সভাপতি আহমদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।