বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকার। এই সরকারের হাতে জনগণের জানমাল নিরাপদ নয়। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই মন্তব্য করেন।বিবৃতিতে গতকাল হরতাল চলাকালে সারা দেশে জামায়াত-শিবিরের ২৮২ জন নেতা-কর্মী গ্রেপ্তার, পুলিশের ‘হামলায়’ গুলিবিদ্ধসহ ১১৯ জন আহত হওয়া এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্য সরকার এ পর্যন্ত ২০৭ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে।আসিফ মহিউদ্দিনকে গ্রেপ্তার দাবি: পৃথক বিবৃতিতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ কথিত ইসলামবিদ্বেষী ব্লগার আসিফ মহিউদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। বিবৃতিতে তিনি দাবি করেন, দেশ থেকে ইসলামের নাম-নিশানা মুছে ফেলার উদ্দেশ্যেই সরকার নাস্তিক ব্লগারদের মাঠে নামিয়েছে।